সোমবার, 16 নভেম্বর 2026 · 03:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রাইম ডায়েরি

আওয়ামী রাজনীতির আড়ালে সংগীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা নিজের প্রভাব খাটিয়ে শত কোটি টাকার সরকারি খাস সম্পত্তি নাম মাত্র মূল্যে ৯৯ বছরের লিজ ভাগিয়ে নিয়েছেন।

আওয়ামী রাজনীতির আড়ালে সংগীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা নিজের প্রভাব খাটিয়ে  শত কোটি  টাকার সরকারি খাস সম্পত্তি  নাম মাত্র মূল্যে ৯৯ বছরের  লিজ ভাগিয়ে নিয়েছেন।

ক্রাইম ডেস্ক:

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে পরিচিতি পান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পত্তি নামমাত্র মূল্যে আত্মসাৎ করেন ।

১. খালের খাসজমি দখল ও লিজ:
তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাব খাটিয়ে ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত ১১০ শতাংশ খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তের মাধ্যমে হাতিয়ে নেন । সরকারি সিএস ও আরএস রেকর্ডে জমিটি স্পষ্টাক্ষরে ‘খাল’ হিসেবে শ্রেণিকরণ থাকা সত্ত্বেও, ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে এটিকে ‘নাল জমি’ বা ‘ভিটি’ দেখিয়ে বন্যার সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারা’-র নামে ৯৯ বছরের জন্য দীর্ঘমেয়াদি লিজ বাগিয়ে নেন ।

২. বহুতল ভবনের বিশেষ অনুমতি:
রাজউকের (RAJUK) সাধারণ নগর পরিকল্পনা এবং জলাশয় রক্ষা নীতিমালার তোয়াক্কা না করে, খালের পানি প্রবাহের স্বাভাবিক গতিপথ বন্ধ করে সেখানে বহুতল ভবন নির্মাণের বিশেষ অনুমোদন ও ছাড়পত্র আদায় করে নেওয়া হয়।

৩. রাষ্ট্রীয় ভিভিআইপিদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা:
এই বিতর্কিত জমিতে ‘সুরের ধারা’র ভবন নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রমাণ মেলে। উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ সরকারের উচ্চপর্যায়ের প্রভাবশালী ব্যক্তিরা সশরীরে উপস্থিত থেকে প্রকল্পটিকে আইনি রূপ দেওয়ার চেষ্টা করেন।

৪. পুরস্কার ও দলীয় তোষামোদি:
আওয়ামী লীগ সরকারের অন্ধ তোষামোদি ও চাটুকারিতার পুরস্কারস্বরূপ ২০১৬ সালে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ দেওয়া হয়।

এদের দাপটে আওয়ামীলীগের ত্যাগী নেতারা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছাতেও পারতেন না অথচ আওয়ামীলীগের নেতা কর্মী বা দলের জন্যে তাদের এক পয়সার অবদান নাই ۔ চেটে খাওয়া ছাড়া l তিনি কোনোদিন আওয়ামীলীগ অথবা মুক্তি যোদ্ধাদের পক্ষে একটি শব্দও উচ্চারণ করেনি।
তথ্য ঋণ:
# সিডনি,অস্ট্রেলিয়া প্রবাসী মামুন রশিদ এর পেজ বুক আইডি থেকে সংগৃহিত।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ