সোমবার, 16 নভেম্বর 2026 · 05:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

.আওয়ামীলীগের। সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন!

.আওয়ামীলীগের। সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন!

লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপ-নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন৷ তিনি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্র জানায়, বার্ধক্যজনিত রোগে হারুনুর রশিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েকদিন তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ