• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
‎নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ! টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক- ৬! ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন! তিন দফা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অবরোধে সাজেক সড়ক! অতিরিক্ত কারা উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি প্রিজন্স) হিসাবে পদোন্নতি পেলেন মোছাঃ নাহিদা পারভীন! লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ! ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে! নরসিংদীতে রায়পুরায় নিখোঁজ হলেই মিলছে লাশ, জনমনে আতঙ্ক! কাজিপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক! সরকার সমর্থিত ইয়েমেন সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৭৪৪ টি হামলা করেছে এতে নিহত হয়েছে ২০০ হুতি যোদ্ধা!

রাজধানীতে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

Reporter Name
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

রাজধানীতে বনশ্রীর একটি বাসা থেকে মোঃ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মর দেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
জানা গেছে,গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রী পাঁচ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মোহসিন আল মুরাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সাড়ে আটটার দিকে বাসার ভেতর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাসার দারোয়ান পুলিশকে খবর দেয়।খিলগাঁও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্য চিকিৎসক সকাল ১০ টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এডিসি বলেন, এই পাকিস্তানি নাগরিক ওই বাসায় একাই থাকতেন। আগে তার স্ত্রী ও সঙ্গে ছিল। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসব কারণে পারিবারিক যন্ত্রণা, হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছবিঃ

#প্রতীকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category