• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন! ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ! নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের! সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ! ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান( অব.) এয়ার ভাইস মার্শাল  শেখ আব্দুল হান্নান কাতার পুলিশের হাতে গ্রেফতার! নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার! কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীর ২০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত! খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান!

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান( অব.) এয়ার ভাইস মার্শাল  শেখ আব্দুল হান্নান কাতার পুলিশের হাতে গ্রেফতার!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট  |জনতার দেশঃ
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে গত ১৫ অক্টোবর কাতার পুলিশ গ্রেপ্তার করে।
ইন্টারপোল ইমেইলের মাধ্যমে বিষয়টি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কে জানানো হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ,তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ছাড়া তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের আদেশ রয়েছে  আদালতে  । তিনি ২০২১ সালের ১২ জুন থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)শাখার মাধ্যমে ইন্টাপোল ইমেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
এ ব্যাপারে দুদক সচিব মোঃ সাইদুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলাঃ
তার বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।
তার নামে থাকা ৬ টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহ জনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মেলে।
তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তার নামে ৩২ টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন নিশ্চিত হয়। তার স্ত্রী স্বামীর ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের সহায়তায় তিনি এসব সম্পদ অর্জন করেন।
অনুসন্ধান ও মামলার তদন্তের স্বার্থে আদালত বিভিন্ন সময়ে হান্নান ও তার পরিবারের বিপুল সম্পত্তি ও ব্যাংক একাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়।
আদালত গত মে ২০২৫/নভেম্বর ২০২৫ এবং মার্চ ২০২৬ ও সেপ্টেম্বর ২০২৬ ব্যাংক একাউন্ট ফ্রিজ করার পাশাপাশি তার স্হাবর অস্হাবর সম্পত্তির ক্রোক পরোয়ানা জারি করে।

তথ্যসূত্রঃ

# দুর্নীতি দমন কমিশনের কাছে ইন্টারপোলের প্রেরিত ইমেইল।

# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category