• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
বাদাঘাট বাজারে ফার্মেসির কার্যক্রম নিয়ে প্রশ্ন, ঔষধ প্রশাসনের হস্তক্ষেপ কামনা! চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু! গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান! কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩! সেতুর অভাবে, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ” ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা! নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার! এক প্রতিশোধ পরায়ণা প্রতিবাদী নারীর মূর্ত প্রতীক রেহানে জাবারি ও ইরানের কট্টর পন্হি বিচার ব্যবস্হা! বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী! পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেমের দুই ছেলে সহ রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীকে  ৭ বছরের  সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত!

পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেমের দুই ছেলে সহ রাজুকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীকে  ৭ বছরের  সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত!

Reporter Name
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ক্রাইম ডেস্ক| জনতার দেশঃ
পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশফাক আজিজ রুবেল, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল এবং রাজউক এর সাবেক চেয়ারম্যান সহ মোট অভিযুক্ত ৮ জন।
তাদেরকে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়ে প্রত্যেককে আলাদা ধারায় মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
তাছাড়া আদালত প্রত্যেকে কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন, যা অনাদায়েআরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযোগে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর -১ এর রোড নং:৪০৫ এ বরাদ্দ নেওয়া ১০ কাঠা করে দুটি প্লট নম্বর ১১ ও ১৩ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক)মতিঝিল থানায় এই মামলাটি দায়ের করেছিল। ঢাকার বিশেষ জজ আদালত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পারটেক্স গ্রুপের এমডি, আশফাক আজিজ রুবেল এবং আমবার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলসহ কোন আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তারা আগে জামিনে থাকলেও রায়ের দিন অনুপস্থিত থাকায় আদালত তাদের জামিন বাতিল করে রাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আসামিরা বর্তমানে পলাতক থাকায় আইনি নিয়ম অনুযায়ী উচ্চ আদালতে চায়ের বিরুদ্ধে আপিল করতে হলে প্রথমে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে অথবা পুলিশ তাদের গ্রেপ্তার করতে হবে।
পারটেক্স গ্রুপের মালিকদের বিরুদ্ধে অন্যান্য মামলা ও অভিযোগঃ
পারফেক্ট গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেম এবং তার ছেলেদের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু বড় আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠেছে।
# ২০২৫ সালের শেষের দিকে সিটি ব্যাংকের আমানতকারীদের টাকা ব্যবহার করে নাবিল গ্রুপের মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপের তিনটি ইউনিট অধিগ্রহণে বড় ধরনের জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান (যিনি পারটেক্সের অংশীদার ছিলেন)ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ যোগসাজসের মাধ্যমে প্রায় ১৫শ কোটি টাকার এই সন্দেহজনক লেনদেন ও বিক্রি সম্পন্ন করেন, যা নিয়ে দুর্নীতি দমন কমিশন( দুদক) অনুসন্ধান করছে।
সোনালী ব্যাংকের ১৫০ কোটি টাকা আত্মসাৎঃ
পারটেক্স সুগার মিলস লিমিটেডের নামে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, এম এ হাশেম, শওকত আজিজ এবং রুবেল আজিজ এর বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছিল। এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য একাধিক তলবও করা হয়েছিল।
এনবিআর এর কর ফাঁকি মামলাঃ
আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের বিরুদ্ধে বড় অংকের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মামলা দায়ের করেছিল।
পূর্বাচলে পারটেক্স গ্রুপের মালিকদের প্লট জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্মকর্তারা হলেনঃ
১.ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান রাজউক।
২.মোহাম্মদ রেজাউল করিম তরফদার (সাবেক সদস্য, এস্টেট)
৩.এইচ এম জহুরুল হক (সাবেক সদস্য, প্রশাসন ও ভূমি)
৪.এস এম জাফর উল্লাহ
(সাবেক সদস্য, অর্থ)
৫.এ কে এম ওয়াহেদুল ইসলাম (সাবেক সদস্য পরিকল্পনা)
৬.এসডি ফয়েজ (সাবেক সদস্য, উন্নয়ন)

তথ্য ঋণঃ

# The daily  Star (Bangla).

#ThebNew Nation Bangla.

#www.daily-Sun.com.

ছবিঃ

# সংগৃহিত।

(ছবিতে সর্ব বামে রাজউক এর সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, মাঝে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category