• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ! ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি! রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২! মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা! চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল! পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক! ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ! কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা! ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন অগ্নিনিরাপত্তার অনুমোদন নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন!

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৩, মোবাইল কোর্টে কারাদণ্ড।

Reporter Name
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

মোঃ হাফিজুল ইসলাম শান্ত|পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ ২০২৬-এর ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক (ইউএনও) পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ-সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ সাদেক কাজী, পিতা: হাসেম কাজী; রবিউল হাসান, পিতা: বারেক মোল্লা; এবং বাবু মিয়া, পিতা: মকবুল হাওলাদার।

আটক তিনজনের মধ্যে মোঃ সাদেক কাজী ও রবিউল হাসানকে ২০ দিন করে এবং বাবু মিয়াকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত মোবাইল কোর্ট দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় এ দণ্ডাদেশ দেন।

মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে মাছ আহরণসহ নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category