• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা! সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি! নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন! রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত! ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে— রাশেদ প্রধান কেন্দুয়া (নেত্রকোণা)সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা, জিপিএ-৫ প্রাপ্তদের হাসেম বৃত্তি প্রদান! ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি! বিজয়নগরের শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু! ইন্টারন্যাশনাল মাফিয়া ডন দাউদ ইব্রাহীম এর গুরু মাতা ‘ভারতের আন্ডার ওয়ার্ল্ড মাদার অব কুইন’ জেন্না বাঈ এর অজানা কাহিনি!

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন!

Reporter Name
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আবু নাঈম রিপন |নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ইং উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল যেকোনো আকস্মিক অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং জীবন ও সম্পদ রক্ষার নানাবিধ কৌশল প্রদর্শন করে এক বাস্তবমুখী ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে সঠিক প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনতে। তৃণমূল পর্যায়ে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category