বিশেষ প্রতিনিধি (রায়পুরা, নরসিংদী):
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সেরাজনগর মুনছুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে রায়পুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবন নির্মাণে যথাযথ ‘বিল্ডিং কোড’ অনুসরণ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরের মানুষকে আগে থেকেই সচেতন করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।