• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা! সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি! নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন! রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত! ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে— রাশেদ প্রধান কেন্দুয়া (নেত্রকোণা)সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা, জিপিএ-৫ প্রাপ্তদের হাসেম বৃত্তি প্রদান! ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি! বিজয়নগরের শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু! ইন্টারন্যাশনাল মাফিয়া ডন দাউদ ইব্রাহীম এর গুরু মাতা ‘ভারতের আন্ডার ওয়ার্ল্ড মাদার অব কুইন’ জেন্না বাঈ এর অজানা কাহিনি!

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত!

Reporter Name
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

​বিশেষ প্রতিনিধি (রায়পুরা, নরসিংদী):
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সেরাজনগর মুনছুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​দিবসটি উপলক্ষে রায়পুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।
​পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
​বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবন নির্মাণে যথাযথ ‘বিল্ডিং কোড’ অনুসরণ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরের মানুষকে আগে থেকেই সচেতন করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category