• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
মসজিদের ইমাম থেকে মুকুটহীন সম্রাট আন্ডার ওয়ার্ল্ড ডন দাদা তপনের উত্থান – পতনের নেপথ্য কাহিনি! ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ! মাদারীপুরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনা! শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন! কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড! দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা! কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার! “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না” এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় কিংবা প্রশাসনিক প্রভাব বরদাশত করা হবে না —জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম! চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান!

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মনিরুল ইসলাম আকন্দ সোহেল (স্টাফ রিপোর্টার):
নেত্রকোনার কেন্দুয়ায় ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
এসময় তিনি বলেন, বাল্য বিবাহ বন্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। কেননা কন্যা শিশুরা পরিবার সমাজ ও রাষ্ট্রের অভিশাপ নয় আর্শিবাদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, কেন্দুয়া প্রেসক্লাবের প্রয়াত সম্মানিত সদস্য মরহুম আয়নাল হকের কন্যা ও কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী অহনা হক ছাড়াও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সহর্ধমিনী ও গন্ডা মহাবিদ্যালয়ের গর্ভনিং বডি সভাপতি জাহানা আফরোজ মুনমুন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনু রহমান খন্দকার, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম শান্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category