• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ!

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি!

Reporter Name
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

এম,এ আরিফ|বগুড়া প্রতিনিধিঃ বিশ্ব নদী দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখা। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় শহরের এসপি ব্রিজসংলগ্ন করতোয়া নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাপা বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

মানববন্ধনে বক্তারা করতোয়া নদীর দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত ওয়াকওয়ের বিভিন্ন অংশের প্রশস্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। বক্তাদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন এলাকায় ওয়াকওয়েটি প্রশস্ত হলেও জেলখানা এলাকায় এসে তা সংকীর্ণ হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাপার উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল করিম দুলাল, সংগঠনটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক মোতাছিম বিল্লাহ শিমুল, অ্যাডভোকেট আজাদ তালুকদার, মো. রফিকুল ইসলাম ও মো. ফজলুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন এম ফজলুল হক বাবলু, জাকিয়া সুলতানা, আস্তারী রহমান, আহসান হাবিব তালুকদার রঞ্জু, জাহেদুর রহমান, শাহ্ সাব্বির রহমান, অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, লায়ন আতিকুর রহমান মিঠু, আহমেদ কবির মিন্টু, শাহান বারী, তাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান ও অধ্যাপক মোজাফফর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও পরিবেশসচেতন ব্যক্তিরা।

মানববন্ধন থেকে করতোয়া নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষা, দখল ও দূষণ বন্ধ এবং নদীর তীরবর্তী ওয়াকওয়ের প্রশস্ততা-সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category