• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ! সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই হাসিনার দুঃশাসন নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিলেন! কর্ম সংস্হানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার আগে প্রতিটি নাগরিক কে বাংলাদেশ সহ গন্তব্য দেশের অভিবাসন আইন সম্পর্কে জানা অতীব জরুরি! OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা! মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২! ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে! যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যুকে ঘিরে নতুন রহস্য উন্মোচনের পথে! নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন!

নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন!

Reporter Name
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের এ/০৭ ব্লকের রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম ফয়সাল আহমদ (৩০)। তিনি উখিয়া উপজেলার পশ্চিম ফারির বিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বাদশা মিয়া এবং মায়ের নাম আয়েশা বেগম।

১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এ/০৭ ব্লকের রাস্তায় এক অপরিচিত ব্যক্তির ঘোরাফেরার খবর পাওয়া যায়। পরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ফয়সাল আহমদ মানসিকভাবে অসুস্থ এবং গত ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ক্যাম্পে উপস্থিত হন।

প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category