• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রংপুর জেলা প্রতিনিধি|জনতার দেশঃ
ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়স্থ মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষর মারফত জানা যায় উক্ত বিদ্যালয়টি ৯-৯-২০০৪ সালে ৫ বছরের জন্য স্বীকৃতি পান।যার স্মারকনং ১৪৬২(৪), স্বীকৃতি পাওয়ার পর স্থানীয় ও জাতীয় পত্রিকায় ৫-৯-২০২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিদ্যালয়ে ৪ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশনে দাতা সদস্য শাহজাহান মিয়ার স্বাক্ষর জাল করে ও ডিজির প্রতিনিধি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ১৫-১২-২০২৩ তারিখে নিয়োগের কাজ সম্পন্ন করেন। ৪ জন চতুর্থ শ্রেনীর কর্মচারীরা হলেন, হুমায়ুন কবীর (অফিস সহায়ক)মুরাদ মিয়া (পরিচ্ছন্ন কর্মী),রিয়াজুজ্জামান (নৈশ প্রহরী)। অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ওই ৪ জন কর্মচারীর নিয়োগে আমি ছিলাম না। তারা আমার স্বাক্ষর স্কান করেছেন বলেজানান। হার্ড কপি অফিস চাইলে প্রমান হবে বলে জানান।
মহাপরিচালক বরাবর ১ম ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন করেন। নিয়োগের মুলকপি দেখাতে না পারায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক রোকসানা বেগম প্রত্যাখান (Reject) করেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক ও হত্যামামলার আসামী মাহবুবুল আলম নিয়োগের মুল/হার্ড কপি হারিয়ে গেছে মর্মে মিঠাপুকুর থানায় জিডি করেন। গত ২৯-৯-২০২৬ তারিখে ২য় বারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মহাপরিচালক বরাবর
উক্ত ৪ জন কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন করেন। উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের অনুমতি, স্বাক্ষর স্কান ও জাল স্বাক্ষর করার জন্য আইনি ব্যবস্থা নিতে এলাকার অভিজ্ঞমহল জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category