• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে শিশির বীর (১৯) নামে এক যুবক নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে ফোন করে তাকে আটকে রাখার দাবি করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশিরের মা লক্ষ্মী রানী বীর চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় শিশির বীর। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর মধ্যে ৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে শিশিরের মায়ের মোবাইল ফোনে +8801880922571 নম্বর থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, “শিশির আমাদের কাছে আছে, আমরা ওকে ছেড়ে দেব।” একই সঙ্গে মোবাইলের টাকা পাওনা থাকার কথা জানিয়ে পরিবারের সদস্যদের খানপুরে আসতে বলা হয় এবং কাউকে কিছু না জানাতে ও কোনো ধরনের ঝামেলা না করতে বলা হয়।

ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের সদস্যরা দ্রুত খানপুর হাসপাতালের সামনে পৌঁছান। সেখানে গিয়ে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে কল ফরওয়ার্ড দেখায়। পরে একই নম্বর থেকে পুনরায় ফোন করে শিশিরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৮ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর বাকি টাকা পরবর্তীতে দেওয়ার কথা জানানো হয়।

প্রথমে 01960-143299 নম্বরটি নগদ এজেন্ট নম্বর হিসেবে দেওয়া হলেও পরিবারের নগদ অ্যাকাউন্ট না থাকায় পরে 01346516006 নম্বরটি বিকাশ এজেন্ট নম্বর হিসেবে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে ওই নম্বরে ৮ হাজার টাকা পাঠানো হয়।

তবে এরপরও শিশিরকে পরিবারের কাছে ফিরিয়ে না দিয়ে পুনরায় ফোন করে ড্রাইভারকে আরও ৩ হাজার টাকা পাঠানোর দাবি করা হয়। পরিবারের সদস্যরা আর টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে শিশিরকে সরাসরি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলেন। এরপর থেকে ওই ব্যক্তিরা আর যোগাযোগ করেনি বলে অভিযোগ পরিবারের।

এছাড়া একটি ইমু (IMO) অ্যাকাউন্ট থেকে ভয়েস মেসেজ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন শিশিরের স্বজনরা। বর্তমানে শিশিরের অবস্থান সম্পর্কে পরিবার কোনো তথ্য জানে না।

নিখোঁজ শিশির বীরের মা লক্ষ্মী রানী বীরের দাবি, তার ছেলে কোথায় রয়েছে তা দ্রুত শনাক্ত করে তাকে নিরাপদে উদ্ধার করা হোক এবং ফোন করে টাকা দাবি করা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

শিশির বীরের জন্মতারিখ ১২ জুলাই ২০০৭। তার পিতা মৃত বিপ্লব বীর। তাদের ঠিকানা ৪৪৪/১, নতুনপালপাড়া, নারায়ণগঞ্জ।

শিশিরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category