• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১!

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা ব্রাক্ষনপাড়া দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশের ধানক্ষেতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন মো. বিল্লাল হোসেন। কাদা-পানির মধ্যে কিছুক্ষণ দৌড় ও ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা। পরে তার শরীর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামী মো. বিল্লাল হোসেন (৩৮) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি পুকুরপাড় এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিল্লাল সড়কের পাশের ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরাও তাকে ধাওয়া করে ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দৌড়ে ও ধস্তাধস্তির পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category