• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় ডিআইজি ( ময়মনসিংহ, বিভাগ)মো: জাহিদুল হাসান!

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ♦

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬ খ্রি.) বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ এঁর সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জনাব এস এম হুমায়ুন কবির সরকার এঁর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

ডিআইজি মহোদয় তাঁর বক্তব্য বলেন—আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।এসংক্রান্তে রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপারদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোন ধরনের গুজব বা উস্কানিমূলক প্রচারণা রুখতে সার্বক্ষণিক অনলাইন নজরদারিতে থাকবে। মোতায়েনকৃত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠে কাজ করবে। পূজামণ্ডপ গুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিতের ব্যাপারে গুরুত্বারোপ করেন। এসময় তিনি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে জাতি, ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন যাতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়মনসিংহ, জনাব মো: আজাদ জাহান; জনাব মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, অধিনায়ক (অতিঃ ডিআইজি), এসআরবি-১৪, ময়মনসিংহ; জনাব মোল্যা আবু সাইদ পিভিএম , পরিচালক, উপমহাপরিচালকের কার্যালয়, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ, ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category