• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি!

Reporter Name
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে গুজব প্রতিরোধ, তথ্য যাচাই এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘Youth-Led Initiative to Check Facts, Stop Rumors, and Live Together in Peace’ শীর্ষক এ উদ্যোগটি ‘Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar’ কর্মসূচির আওতায় আয়োজন করা হয়। এতে সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিডব্লিউজি (CWG) সদস্য কেংউমং, রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটিঅং, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান এবং পিস বিল্ডার কাঁকন দাশ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ সোহেল ও পিস বিল্ডার কাঁকন দাশ।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই না করে প্রচার করলে বিভ্রান্তি ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাই কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ইয়ুথ পিস বিল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের জন্য নাশতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মোস্তাফিজ ও মোহাম্মদ রফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category