• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়া পাচার: গাজীপুর ও নরসিংদী থেকে গ্রেফতার -২! বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার! নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ! শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় ডিআইজি ( ময়মনসিংহ, বিভাগ)মো: জাহিদুল হাসান! প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার! ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন! রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে! কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার! ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ!

দেশ মেরামতে সরকার ‘থ্রি আর কৌশল’ অনুসরণ করছেঃ জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশ:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দীর্ঘ দেড় দশকের শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশকে মেরামতে সরকার (রিকভারি রেস্টুরেশন ও রিকনস্ট্রাকশন) অর্থাৎ নতুন ভাবে পুনর্ঘটন প্রক্রিয়ার কৌশল অনুসরণ করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেছেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে । প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ এর সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তারেক রহমান বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি “মেনুফাকচারিংহাব” হিসাবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।
তিনি জানান, দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য ‘স্টার্ট -আপ’ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।
নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার( ২৪ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত ৪টা বিশ মিনিট) জাতিসংঘের সদর দপ্তরে অধিবেশনে ভাষণ শুরু করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
অধিবেসনে যে কোন সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত বলে মনে করেন তারেক রহমান।
তিনি বলেন, বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে “সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষাই হওয়া উচিত দ্বিপাক্ষিক কিংবা বহু পাক্ষিক সম্পর্কের ভিত্তি।”
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যাশা এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ যেখানে মারণাস্ত্র নয়’ বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠবে যুক্তিতর্ক কূটনীতিশিক্ষা ও মানবতা।
এমন একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘ কে দেখতে চায় বলেও জানান তিনি।
বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতাকে বিশ্ব শান্তির অন্তরায় হিসেবে উল্লেখ করেন তারেক রহমান।
শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
বিশ্বমানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেকোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে ভাষণ শেষ করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category