• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়া পাচার: গাজীপুর ও নরসিংদী থেকে গ্রেফতার -২! বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার! নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! খাদ্য পরিদর্শক সাবেক ছাত্রলীগ নেতা কামালের অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ! শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় ডিআইজি ( ময়মনসিংহ, বিভাগ)মো: জাহিদুল হাসান! প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার! ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন! রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে! কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার! ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ!

রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদা পূর্ণ প্রত্যাবাসনের কোন বিকল্প নেই —— প্রধানমন্ত্রী তারেক রহমান!

Reporter Name
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদা পূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -প্রধানমন্ত্রী তারেক রহমান
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্তাবাসনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদা পূর্ণ প্রত্যাবাসনের কোন বিকল্প নেই এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমান এসব কথা বলেন।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর আবাসস্থলহায়াত গ্রান্ডসেন্ট্রাল নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একে এম নাজমুল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান।
সহকারী ফ্রেস সচিব বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা নিয়ে বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
দ্বিপাক্ষিক এই বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বি.দ্র.
ইনসেটে জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category