• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

পুলিশের শীর্ষ ১১ কর্মকর্তার পদোন্নতি ও রদবদলঃ বিশেষ শাখা ও ঢাকা রেঞ্জে নতুন প্রধান।

Reporter Name
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
বাংলাদেশ পুলিশের  নীতি নির্ধারণী পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে।’আই জিপি’ ‘এবং ডিআইজি’ পদমর্যাদার ১১ জন কর্মকর্তার পদোন্নতি, বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন জন নিরাপত্তা বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদ ।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন দুটি জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ডিআইজি পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে অতিরিক্ত ‘আইজিপি’ পদে পদোন্নতি দেওয়া হয়েছেএবং ৬ জন শীর্ষ কর্মকর্তার কর্মস্থল নির্ধারণ করা হয়েছে তারা হলেনঃ
১.এসবি প্রধান ডিআইজি কামরুল আহসানকে ‘ডিআইজি’ থেকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত আইজিপি’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে তাঁর কর্মস্থল পরিবর্তন করা হয়নি।
২.এসবি’র ‘অতিরিক্ত আইজিপি’ সরদার নুরুল আমিন কে সরিয়ে তাকে পুলিশ অধিদপ্তর হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।
৩.ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি পদে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।
৪.টুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মঈনুল হাসানকে পুলিশ একাডেমী সারদা’য় (রাজশাহী)অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।
৫.অপরদিকে ‘পুলিশ একাডেমির অধ্যক্ষ’ জিএম আজিজুর রহমানকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়।
৬.রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সাইদুর রহমানকে ‘অতিরিক্ত আইজিপি’পদে
পদোন্নতি দিয়ে পুলিশ  অধিদপ্তরে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনের ‘ডিআইজি’ পদমর্যাদার আরো পাঁচজন কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করে রদবদল করা হয়েছে। এই ৫ জনের তালিকা নিচে উল্লেখ করা হলো।
১.খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের  নতুন ‘ডিআইজি’পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
২.পুলিশ অধিদপ্তরের ‘ডিআইজি’ পদ থেকে সরিয়ে তাকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
৩.এন্টি টেরোরিজম ইউনিটের মোহাম্মদ মুসলিমকে ডিআইজি থেকে রাজার বাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ‘ডিআইজি’পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
৪.এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
৫.’ম্যাস রেপিট ট্রানজিটের'(মেট্রোরেল) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে সরিয়ে এসবি’র ডিআইজি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপরাধের ধরণ, আইন ও শৃঙ্খলা বিবেচনায় পুলিশের এই নীতি নির্ধারণী পদের রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য সূত্র:

# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ পুলিশ -১ শাখার প্রজ্ঞাপন।

# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায়  প্রচারিত ও প্রকাশিত সংবাদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category