• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন!

আমিরগঞ্জের (রায়পুরা,নরসিংদী) কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামিদ গ্রেফতার!

Reporter Name
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরা প্রতিনিধিঃ

আমিরগঞ্জ ইউনিয়নের (রায়পুরা) কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামিদ মিয়া (২৫), পিতা-কবির হোসেন সাং-খলাপাড়া, থানা- রায়পুরা, জেলা-নরসিংদীকে গতকাল ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১:৩০ঘটিকায় আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো: সোহরাব হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল হামিদ কে তার নাগরিয়া কান্দির ভাড়া বাসা গ্রেফতার করে। রায়পুরা থানায় তার বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।সে পুলিশের খাতায় একজন তালিকা ভুক্ত দাগী আসামী।দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকায় আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশ তাকে হন্যে হয়ে খোঁজছিল।তার বিরুদ্ধে রায়পুরা থানার চলমান মামলা গুলো নিম্নে উল্লেখ করা হলো।
*মামলার বিবরণ*
১। রায়পুরা থানার মামলা নং-৪৪(৮)২৬ মাদক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন।
২। রায়পুরা থানার মামলা নং-২১(৯)২৬ অপহরণ ও চাদা দাবি।
৩। রায়পুর থানার মামলা নং-২২(৯)২৬ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন।
হামিদকে  গ্রেফতারে  আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশ ইনচার্জ সোহরাব হোসেন কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালত সোপর্দ করা হয়েছে বলে ফাঁড়ি ইনচার্জ সোহরাব হোসেন এ প্রতিবেদক কে তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category