• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
পাঠকের পাতায় জন জবাব দিহিতা!!! চকরিয়ায় হরি ও কালীমন্দির পরিদর্শনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ! সড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)! সুনামগঞ্জের নবমী পূজায় মণ্ডপ পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন! নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যা ও দোয়ারাবাজারে এম এ মোতালিবের উপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি! প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব! পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন! ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার! ৩০ লাখ টাকার প্রলোভন ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগর নামে এক যুবকের! সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

গোপালগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে এজেন্টসহ গ্রেপ্তার ৪

Reporter Name
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব মুঠোফোনে ১১৩টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌরসভার এফএনএফ শপিং মলের পেছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদিউল ইসলাম বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল, সাইদুল ও জসিম (৪২), মো. ইমরান খান (৪৪) এবং মো. বিল্লাল বিশ্বাস (৩৮)।
আজ সোমবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, মুঠোফোনগুলো পর্যালোচনা করে বদিউল ইসলামের ফোনে ২৩টি, সাইফুর রহমানের ফোনে ৬৪টি, ইমরান খানের ফোনে ৪টি এবং বিল্লাল বিশ্বাসের ফোনে ২২টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যায়।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছিলেন। বদিউল ইসলামকে পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট এবং অপর তিনজনকে অনলাইন জুয়াড়ি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category