• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ! শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ! ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা!

কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান
​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত পল্টু মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মরহুম আসন আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মসজিদের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তিনি কখন এবং কীভাবে সেখানে এলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ কিছু জানাতে পারেননি। সুরতহাল অনুসন্ধানের সময় পুকুরপাড়ে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার ভেতরে কিছু জামাকাপড় ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category