নরসিংদী প্রতিনিধি:
রায়পুরা থানা সূত্রে জানা গেছে,
গত ৮ এপ্রিল ২০২৬ দুপুরে রায়পুরা বাজারে ‘হাইটেক কম্পিউটার’ নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমানের কাছে জুবাঈদ মিয়া পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ৩,০০০ টাকা প্রদান করেন। পরবর্তীতে ২১ এপ্রিল রাতে হাবিবুর রহমান পুলিশ সুপার ও বেলাব থানার অফিসার ইনচার্জের স্বাক্ষরবিহীন একটি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জুবাঈদ মিয়ার হোয়াটসঅ্যাপে পাঠান।
পরদিন ২২ এপ্রিল সকালে জুবাঈদ মিয়া পুলিশ সুপারের কার্যালয়ের ক্লিয়ারেন্স শাখায় গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, তার আবেদন অনলাইনে জমাই দেওয়া হয়নি এবং প্রদত্ত সনদটি সম্পূর্ণ ভুয়া।
এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রায়পুরা থানায় মামলা (নং-৪৭, তারিখ-২২/০৪/২০২৬) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৪২০/৪৬৭/৪৬৮ ধারায় রুজু করে তদন্তভার এসআই (নিঃ) মোঃ তাজুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে।
পরে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান (৪০), পিতা-মমতাজ উদ্দিন, সাং-বাহেরচর, ইউপি-চাঁন্দেরকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও অনুরোধ জানিয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কোনো দালালের কাছে কাগজপত্র বা টাকা প্রদান না করে সরাসরি নিকটস্ত থানায় যোগাযোগ করার জন্য।
তথ্য সূত্র:
# রায়পুরা থানা পুলিশ,নরসিংদী।