বিনোদন ডেক্স : কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দী করলো। সেই সিংহের মধ্যে একটি সিংহ বলল, একে মেরো না। আমার কাছে একে নিয়ে একটি বড় পরিকল্পনা আছ।
সেই পরিকল্পনা অনুযায়ী গাধাটিকে, সিংহ তাদের নিজের সাথে রাখল। এর খুব আদর যত্ন করে কথাটির বিশ্বাস জিতে নিল। তারপর একদিন একে গাধার সমাজে ছেড়ে দিল কিন্তু এবার গাধাটি আর গাধার মত নয় বরং সিংহের মত রাজা হয়ে আসলো গাধার সমাজে।
যেহেতু এই গাধার সাথে সিংহের বন্ধুত্ব ছিল তাই অন্য গাধারা একে ভয় পেতে লাগলো। এরা ওর বিরুদ্ধে কোন কথা বলতে দ্বিধাবোধ করত।
সিংহ যখন গাধাটির সাথে দেখা করতে আসতো, তখন গাধাটি রাজার মত তার পিছনে একটি গাধার দল নিয়ে সিংহের সাথে দেখা করতে আসতো। আর সিংহের যাওয়ার সময় তাকে গাধা উপহার দিত খাওয়ার জন্য।
এই গাধা সিংহের মতো ক্ষমতাবান হয়ে গেল কিন্তু সে সিংহের কাছে সেই গাধাই রয়ে গেল রয়ে গেল। সে,, গাধা সমাজে রাজা হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সে এমন একটি শক্তির সাথে আটকে গিয়েছিল, যেখান থেকে সে পালাতে পারছিল না।
যার কারণে সে হাজার হাজার নিরাপদ গাধাকে কোরবানি দিয়েছিল শুধু এই ভেবে যে, এতে করে সে আরো বেশি শক্তিশালী হবে এবং সে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে। কিন্তু এমন একদিন এলো যেদিন সব গাধারা একজোট হয়ে সেই গাধার অন্যায়ের বিরোধিতা করলো এবং ওরা সিদ্ধান্ত নিল এরপর যখনই সিংহ আসবে তখন তাদের মধ্যে কেউ গাধার সাথে সেখানে যাবে না। তা এর পরিণাম যতই খারাপ হোক না কেন।
পরের দিন যখন সিংহ এলো তখন সেই গাধা একাই তার সাথে দেখা করতে গেল। তার পিছনে কোন গাধার পাল ছিল না। তখন গাধাটি সিংহকে অনুরোধ করে বলল যে, তার ভয় এখন গাধার সমাজ থেকে শেষ হয়ে গেছে । তাকে এখন কেউ ভয় পায় না। তার কথাও কেউ শোনে না।
এই কথা শুনে সিংহরা সিদ্ধান্ত নিল, এই গাধা তো এখন আর কোন কাজে আসবে না। তাই তারা ওই গাধাটিকে সাথে নিয়ে গেল তাদের খাওয়ার জন্য। এইভাবে শেষ পর্যন্ত সেই গাধাটিরও শিকার হয়ে গেল।।
ঠিক এইরকমই প্রত্যেকটা সমাজে এমন গাধা অবশ্যই থাকে যে নিজের
লোভের কারণে,
নিজের শক্তি বাড়ানোর জন্য,
নিজের ক্ষমতার জন্য,
নিজের সমাজকেই বিপদে ফেলে দেয়।
তথ্য সূত্র:
#ইন্টারনেট থেকে সংগৃহিত।