• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি ৩৩টির বিরুদ্ধে মামলা, আটক ১২ মোটরসাইকেল! কেন্দুয়ায় (নেত্রকোণা) আগুনে ঝলসে গেল মুদি দোকানির জীবন! নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন! কলাপাড়ায়  পল্লী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮)’র মৃত্যু! ইবলিশ (শয়তান)এর নাফরমানি এবং তার আত্ম অহমিকা! আবাসিক এলাকায় দেহব্যবসার অভিযোগ: আদাবরের এনকে ড্রিমে আলমগীরকে ঘিরে চাঞ্চল্য! ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ! শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ! ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন!

সরকারি সিদ্ধান্তে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও সীমাবদ্ধতা।

Reporter Name
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মাহবুবুররহমান খান :

রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় ১৮ জন সদস্যের জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছেন সরকার। ২৬ সালের জুলাই মাসের মাঝামাঝি থেকে ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়।
নিচে এই সিদ্ধান্তের মূল কারণ বর্তমান প্রটোকল এবং এর আওতাভুক্ত বিস্তারিত তুলে ধরা হলো।
*মূল সিদ্ধান্তসমূহ*
১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার:মন্ত্রিসভার মোট ২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৮ জনেরই ঢাকার ভেতরে বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা বাতিল করা হয়েছে।
তারা হলেন:১:ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ ২:পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ৩:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ খান
৪:সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী ৫:ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু ৬:বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা ৭:বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ৮:শ্রম ও প্রবাসী কল্যাণ আরিফুল হক চৌধুরী ৯:তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ১০:কৃষি ও মৎস মন্ত্রী মোঃ আমিনুর রশিদ ১১:পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ১২:দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৩:মন্ত্রী আসাদুজ্জামান ১৪:গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ১৫:শিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন ১৬:স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল ১৭:বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ১৮:সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রীর বহর কাটছাঁট:
এই সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নিজের নিরাপত্তা বহরের আকার কমিয়ে এনেছেন।
সুবিধা বহাল:
দায়িত্বের কৌশলগত ও বিশেষ গুরুত্ব বিবেচনায় যাদের এসকর্ট সুবিধা বহাল রয়েছে তারা হলেন : প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিডিআর মন্ত্রী মীর্জ ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু,অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা, রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাছাড়া জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় উপনেতা, চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ।
যে কারণে এই প্রত্যাহার :
* ব্যয় ও জ্বালানি সংকোচন
:সরকারি কোষাগার থেকে এসকর্ট দলের বিপুল জ্বালানি খরচ এবং অন্যান্য প্রটোকল খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
*তীব্র জনবল সংকট :
ঢাকা মহানগর পুলিশ ডিএমপির তথ্য অনুযায়ী ঢাকায় ভিআইপিদের নিরাপত্তার জন্য অনুমোদিত ২,৫৭৫ পুলিশের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১,৬৯১ জন।
প্রায় ৯০০ জনের ঘাটতির কারণে কর্মরত পুলিশদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছিল।
* যানবাহন সংকট :
২০২৪ সালের জুলাই- আগস্ট এর আন্দোলনের সময় পুলিশ স্টেশন ও বিভিন্ন স্থাপনায় ভিআইপি প্রটোকল ইউনিটের বেশ কিছু গাড়ি ধ্বংস হয় ফলে সীমিত গাড়ি দিয়ে একাধিক ভিআইপিকে প্রোটোকল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছিল।
বি.দ্র.
(এসকর্ট মানে সামনে পেছনে পুলিশের পিকআপ ভ্যানের বহর)
ব্যক্তিগত নিরাপত্তা :
সার্বক্ষণিক সুরক্ষার জন্য স্পেশাল ব্রাঞ্চ এর (এসবি)একজন করে গানম্যান নিয়োজিত থাকবেন।
বাসভবন ও কার্যালয় :
মন্ত্রীদের বাসভবনে শিফট অনুযায়ী চারজন পুলিশ সদস্য এবং কার্যালয়ে একজন পুলিশ সদস্য পাহারা দেবেন।
ঢাকার বাইরে সফর :
ঢাকার বাইরে যে কোনো সরকারি সফরে যাওয়ার সময় তারা নিয়ম অনুযায়ী বিশেষ ক্ষেত্রে স্থানীয় পুলিশ এসকর্ট বা প্রটোকল সুবিধা পাবেন।
(এখানে উল্লেখ্য যে স্ট্যান্ডার্ড মন্ত্রী পদমর্যাদার প্রটোকলে এসকর্ট দলে সাধারণত একজন সাব ইন্সপেক্টর (এস আই) কনস্টেবল এবং একটি পুলিশ পিক আপ ভ্যান নিয়োজিত থাকে)।
তথ্য সূত্র:
*দ্যা ডেইলি স্টার বাংলা।
*Daily Ittefaq
* youtube.ATN Bangla News
*you tube.NTV News
*কালের কন্ঠ
*Jago news24.com

প্রতিবেদক-

সম্পাদক- প্রকাশক

দৈনিক জনতার দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category