শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ফোরকানুল ইসলাম কলাপাড়া(পটুয়াখালী)উপজেলা প্রতিনিধি ঃ  পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিকুয়াকাটায় ল) বেলা সাড়ে ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বাংলাদেশ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ জন পরীক্ষার্থীর মাঝে কলম, ডায়রি ও কোট ফাইল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মো. মোছলেম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ, দুমকি উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু মুসা, মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আজগর আলী এবং কুয়াকাটা পৌর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ আল মাসুদ।
শিক্ষা উপকরণ বিতরণের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ প্রদান করা সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজতর করা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category