• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডি,এন সি)।

Reporter Name
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ক্রাইম ডেস্ক |দৈনিক জনতার দেশ :

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ ব্যাপারে ডিএনসির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড.মোহাম্মদ আবু সাঈদ মিয়া জানান,গত ২৪ জুলাই শুক্রবার গোপন সংবাদের  ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সার্কেলের পরিদর্শক শাহরিয়ার শারমিনের নেতৃত্বে একটি দল দুপুর দেড়টা থেকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজ  টিজি ৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক জুনফিকার মোল্লাকে সন্দেহজনক কারণে আটক করা হয়।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রলিব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১ টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

পাশাপাশি তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিংপাস, জিও ইন্ডিয়ার সিম ব্যবহার করা একটি ওপ্পো  ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ডক্টর আবু সাঈদ মিয়া গণমাধ্যমকে জানান, জুলফিকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জুলফিকার জানিয়েছেন, বাংলাদেশের দুই থেকে তিন দিন অবস্থান শেষে তার ভারতে ফিরে যাবার পরিকল্পনা ছিল।

তথ্য সূত্র :

# বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট এণ্ড ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category