• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগঃ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক! টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর! সুন্দর বনে ফের জলদস্য আতঙ্ক ২ দিনে ২১ জেলে অপহরণ! হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র মিরপুর! ঢাকা মহানগর বিএনপির উত্তর যুবদলের কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি এক যুগে বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো! বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে উদ্বেগ জনক রূপ ধারণ করেছে এবং দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে! বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও সম্ভাবনা! বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি!

মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সর্বাধুনিক ৬ তলা ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন।

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে সেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে এই উদ্যোগ নেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। পরবর্তীতে নানা জটিলতা কাটিয়ে গণপূর্ত অধিদপ্তরের সার্বিক বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়।

মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সব রোগের প্রধান উৎস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেবে এবং সবার জন্য মানসম্মত সেবা সহজলভ্য রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ্ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ এবং মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অখিল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category