শিরোনাম :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দ্বে অনার্স পরীক্ষার কেন্দ্র বা‌তিল। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। তন্মধ্যে পুরুষ ১১ নারী ০২। নরসিংদীর রায়পুরাতে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরী অবশেষে প্রতারক গ্রেফতার। প্রিন্স করিম আগা খান এবং বিশ্বে ইসমাইলি শিয়া মুসলমানদের বিস্তৃতি। পুলিশ কর্মকর্তা ও চিকিৎসক ( সাবেক আইজিপি) বাহারুল আলম। মুঘল সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে — তথ্য মন্ত্রী। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্হান পরিবর্তন না করে পরের বার হরমুজ প্রণালী পার হতে চেষ্টা করা হলে বাংলাদেশী জাহাজ কে অস্ত্রের ভাষায় জবাবা দেয়া হবে—–ইরান নৌবাহিনী। আমিরগঞ্জ (রায়পুরা,নরসিংদী) রেল স্টেশনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান-পাট উচ্ছেদের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিলের আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে ‘রোডস এন্ড হাইয়ের কড়া’নোটিশ।
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

এক প্রতিবাদী নারীর নাম দস্যুরানী ফুলন দেবী।

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

পাঁপড়ি রাউত:
দস্যু রাণী ফুলন দেবী ডাকাত সর্দার থেকে হয়েছিলেন ভারতের এমপি। ফুলন দেবীকে একবার ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছিলো,আরেকবার জন্ম নিলে কি হতে চান?উত্তরে তিনি বলেন আর যাই হোক নারী হয়ে জন্মাতে চাই না।
ফুলন দেবী জন্মেছিলেন এক দলিত পরিবারে।অল্প বয়সে তাকে বিয়ে দেয়া হয়।মদ্যপ স্বামী এবং শ্বশুর বাড়ির অত্যাচার নীরবে না সয়ে প্রতিবাদ করে সেখান থেকে বের হয়ে আসেন।বরাবরই ছিলেন প্রতিবাদী নারী।নিজের বাবার সম্পত্তি বাঁচাতে ঠাকুরদের সাথে বিবাদে জড়ান।এক পর্যায়ে ঠাকুরদের একদল তাকে উঠিয়ে নিয়ে ২৩ দিন আটকে রেখে ধর্ষণ করে।
ছাড়া পেয়ে তিনি মুখ লুকান নি।পালিয়ে যান নি।ডাকাত দলে যোগ দেন।সেখানকার এক স্নেহভাজন তাকে ট্রেনিং দেন।নির্যাতিত হওয়ার দেড় বছর পর শ্রীরাম, লালা সহ বাকীদের খোঁজ পান।এবং ১৯৮১ সালে এক বিয়ে বাড়িতে এক কাতারে দাঁড় করিয়ে তার ধর্ষকদের গুলি করে তিনি মেরে ফেলেন।
ডাকাতি পাশাপাশি সমাজসেবা করতেন।ডাকাতির মালামাল গরীবদের দিয়ে দিতেন ফুলন।ধীরে ধীরে ফুলন দেবী পুলিশের কাছে এক আতঙ্কের নাম হয়।তাকে কোন ভাবেই ধরতে না পেরে আলোচনায় আসেন পুলিশবাহিনী।
আত্মসমর্পণে ফুলন শর্ত দেন তাদের দলের কাউকে ফাঁসি দেয়া যাবে না।কম সাজা দিতে হবে,তার ভাইয়ের চাকরী এবং মা বাবাকে ভালো জীবন নিশ্চিত করতে হবে।মোটামুটি শর্ত মানার পর ফুলন দেবী আত্মসমর্পণ করেন।

১১ বছর জেল খেটে বের হন।এরপর ১৯৯৬ সালে সমাজবাদী পার্টিতে যোগ দেন।দুবার পরপর এমপি নির্বাচিত হন।মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন সংসদ সদস্য।
তাকে নিয়ে অনেক বই এবং সিনেমা আছে।সবচেয়ে জনপ্রিয় শেখর কাপুর পরিচালিত দা ব্যান্ডিট কুইন।সমাজের কারো চোখে ফুলন ভালো,কারো চোখে অপরাধী। তবে ইতিহাসের পাতায় লড়াকু এবং সাহসী নারী হিসেবে ফুলন দেবী আজীবন রয়ে যাবেন।
তথ্যসূত্র:
পাঁপড়ি রাউতের আইডি থেকে কপি পেস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category