গাজী লুৎফর রহমান রবিন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬’ কে কোন সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে সাথে নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরীর নিমিত্তে নরসিংদী জেলায় মাস ব্যাপী পূর্ব প্রস্ততি মূলক মাঠে কাজ করেছেন , Alliance for Educational society Development, Bangladesh. জানা গেছে,নরসিংদির রায়পুরা উপজেলাধীন আমিরগঞ্জ ইউনিয়নস্হ দক্ষিণ মির্জানগর গ্রামের গণমাধ্যম ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক ( সম্পাদক- প্রকাশক,দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি) মাহবুবুর রহমান খান স্হানীয় উচ্চ শিক্ষিত সিটিজেনদের নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন টি গড়ে তুলেছেন।যার প্রতিটি সদস্যই নুন্যতম গ্রাজুয়েট। সংগঠনটি নরসিংদির সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা রায়পুরার চরাঞ্চল সহ সকল অঞ্চলের ঝুঁকি পূর্ণ ভোট কেন্দ্র গুলোতে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ভোটের দিন সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও আনসার বাহিনী কে সাথে নিয়ে সকল ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেছেন।সংগঠনটির কো-অর্ডিনেটর সাংবাদিক মাহবুবুর রহমান খান এর সাথে কথা বলে জানা গেছে, তাদের সংগঠনের ১৫ জন স্বেচ্ছাসেবক তিনটি প্রাইভেট কার নিয়ে রায়পুরার ঝুঁকি পূর্ণ ভোট কেন্দ্র গুলোতে নজর দারি করেছেন।তারা নির্বাচন কমিশনের সকল শর্ত মেনে এই কার্যক্রম পরিচালনা করেছেন।
নির্বাচনের দিন তাদের সংগঠনের শ্লোগান ছিল, ভোট কেন্দ্রে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশাসনিক কাজে সহযোগিতা করুন।
আপনার পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিন,অন্যকে ভোট প্রদানে উৎসাহিত করুন।
ভোটের দিন তাদের গাড়ি বহরে ব্যানার সম্বলিত এই শ্লোগানটি ভোটারদের মাঝে ইতিবাচক ভূমিকা পালন করেছে।আমিরগঞ্জ ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্রে ভোটারদের মাঝে জনসচেতনতা বাড়াতে এই ব্যানার টাঙানো দেখা গেছে।প্রশাসনের কাছে ও তাদের মেসেজ ইতিবাচক মনে হয়েছে।কোন মারামারি,দলীয় সংঘর্ষ স্তিমিত রেখে শান্তিপূর্ণ ভাবে ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্র যাবার আগ্রহ তৈরী করতে alliance for educational society development, bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা খুবই প্রশংসনীয় ছিল। সকল প্রতিবন্ধকতা জয় করে একটি সুশিক্ষিত সমাজ ব্যবস্হা গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য বলে জানা গেছে। এ ব্যাপারে সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অনেক আলোচনার পর সাংবাদিক মাহবুব সাহেব এই প্রতিনিধিকে জানান,আমাদের সমাজ যত শিক্ষিত হবে, জাতি তত সভ্য হবে।সমাজ/রাষ্ট্র থেকে সকল অপরাধ বোধ দূরিভুত হয়ে একটি শান্তিপূর্ণ সহাবস্হান তৈরি হবে।আমরা এটি প্রথমে রায়পুরা থেকে শুরু করেছি।ধীরে ধীরে সারা বাংলাদেশে শাখা-প্রশাখা বিস্তৃত হবে।
সংগঠন টির মূল উদ্যোক্তা কে? কার অর্থায়নে এটি পরিচালিত হচ্ছে, এ ব্যাপারে জানতে চাইলে তিনি বিনয়ের সাথে জানান,আমিরগঞ্জের ই একজন বরেণ্য ব্যক্তি,সময় হলে আনুষ্ঠানিক ভাবেই আপনাদের সব জানাবো ইনশাআল্লাহ।