• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন! স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ! নরসিংদীতে নদী দূষণরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ নরসিংদী সদরের এমপি খাইরুল কবির খোকন! দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন! ৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ! পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা!

মাদক দ্রব্য অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গাঁজাসহ আটক – ৩.

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকূরগাঁও সদর ও রুহিয়া উপজেলা এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার ২৪ জুন ঠাকূরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া (তেলিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে কাওসার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

একই দিন গভীর রাতে শহরের ফকিরপাড়া ব্রিজ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে আলমগীর হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে বুধবার সকালে রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়। এ সময় সুজন আলী জুয়েল (২৩) নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category