শিরোনাম :
বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে — তথ্য মন্ত্রী। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্হান পরিবর্তন না করে পরের বার হরমুজ প্রণালী পার হতে চেষ্টা করা হলে বাংলাদেশী জাহাজ কে অস্ত্রের ভাষায় জবাবা দেয়া হবে—–ইরান নৌবাহিনী। আমিরগঞ্জ (রায়পুরা,নরসিংদী) রেল স্টেশনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান-পাট উচ্ছেদের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিলের আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে ‘রোডস এন্ড হাইয়ের কড়া’নোটিশ। নরসিংদীতে সিএনজি যাত্রীকে নামিয়ে কু*পিয়ে হ*ত্যা। ইসলামী ব্যাংক দখলে নিতে রাজধানীতে এস আলম গ্রুপের শো-ডাউন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা।
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

পুলিশ যখন চাঁদাবাজ – অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে অনিরাপদ, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় আজ হুইলচেয়ারে শুয়ে আছেন এক পুলিশ কর্মকর্তা — অতিরিক্ত পুলিশ সুপার( নরসিংদী সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম ।  বেচারাতো কোন অন্যায় করেনি।অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল।সংঘবদ্ধ

চাঁদাবাজ চক্রের দুই জনকে ঘটনা স্হলে প্রমাণ সহ

হাতে নাতে ধরে ফেলায় অন্যান্য সহযোগীরা ওই পুলিশ

কর্মকর্তা কে বেদড়ক পিটিয়ে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি, কিল,ঘুষি মারতে মারতে ধৃত দুই জনকে ছিনিয়ে

নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি আজ হাসপাতালের বিছানায় শুয়ে  যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই ঘটনা শুধু একজন অফিসারের নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের বিবেকের প্রশ্ন তুলে দেয়। আমরা সাংবাদিক সমাজ তাহলে এই চিহ্নিত গোষ্ঠী অস্ত্রধারী,চাঁদাবাজ, সন্ত্রাসীদের

কাছে  কতটুকু  নিরাপদ সেটা বিবেচনার ভার  বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ ভাইদের ওপরই ছেড়ে দিলাম।

 

এখানে প্রশ্ন উঠে—এই ঘটনার সুষ্ঠু বিচার আদৌ হবে তো? যারা মাঠে নেমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে তো? যদি এমন একজন অফিসার, যিনি আইনের শাসন প্রতিষ্ঠায় আপসহীন, চাঁদাবাজদের হামলার শিকার হন, তাহলে ভবিষ্যতে আর কোন পুলিশ অফিসার সত্যের পক্ষে দাঁড়াতে সাহস করবে?

আমরা যারা মাঠ পর্যায়ে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই, যারা অন্যায়ের প্রতিবাদ করি—আমাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত? এই প্রশ্ন এখন প্রতিটি বিবেকবান নাগরিকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category