বিশেষ সম্পাদকীয় প্রতিবেদন | এন বি টিভি
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে আমাদের দেশে সাংবাদিকতার নামে যে ‘ডিজিটাল প্রহসন’ চলছে, তা দেখে বিবেকবান মানুষ আইজ্জতজ বাকরুদ্ধ। আবাসিক হোটেলে অভিযানের নামে আমরা প্রায়ই দেখি—অসহায় নারীদের মুখ ভিডিও করে জনসমক্ষে ভাইরাল করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সাংবাদিকতার এই ক্যামেরা কেন শুধু দুর্বলের দিকেই ফোকাস করে?
হোটেল মালিকরা কেন ধরাছোঁয়ার বাইরে?
একটি প্রতিষ্ঠান বা হোটেল যখন আইন মোতাবেক বাণিজ্য চালানোর অঙ্গীকার নিয়ে অসামাজিক কাজ পরিচালনা করে, তখন আইনত সবচেয়ে বড় অপরাধী হলো সেই হোটেল কর্তৃপক্ষ ও মালিকপক্ষ। কিন্তু অবাক করার বিষয় হলো, অভিযানে সেইসব প্রভাবশালী মালিকদের মুখ দেখানো হয় না, তাদের নাম গোপন রাখা হয়। কেন এই বিশেষ সুবিধা? এটি কি সাংবাদিকতা, নাকি বড় বড় গডফাদারদের সুরক্ষা দেওয়ার জন্য সাজানো কোনো নাটক?
মানুষ গড়ার ক্ষমতা নেই, তবে ধ্বংসের দাপট কেন?
সৃষ্টির প্রতিটি মানুষকে আল্লাহ তায়ালা আলাদা আলাদা বৈশিষ্ট্য আর প্রতিকূলতা দিয়ে সৃষ্টি করেছেন। আপনি কি পারেন একটি মানুষ সৃষ্টি করতে? যার জীবন দেওয়ার বা নতুন করে মানুষ গড়ার ক্ষমতা আপনার নেই, তার তিলে তিলে গড়া সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিল? অভাব বা পরিস্থিতির শিকার হয়ে যে নারী এই অন্ধকার পথে পা বাড়াল, তাকে সংশোধন না করে তার মুখ ফেসবুকে ভাইরাল করে আপনি সমাজকে কী দিচ্ছেন? আপনি আসলে অপরাধের বিজ্ঞাপন দিচ্ছেন এবং একটি মানুষের ফেরার সব পথ বন্ধ করে দিচ্ছেন।
সাংবাদিকতার কলম ও হাশরের ময়দান
সাংবাদিকতার কলম হওয়ার কথা ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের হাতিয়ার। আমাদের চোখ থাকার কথা ছিল মাদক, দুর্নীতি আর দেশের হাজার কোটি টাকা পাচারের খবরের ওপর। অথচ আমরা ব্যস্ত হয়ে পড়েছি মানুষের
তথ্যসূত্র ও ছবি
*এনটিভি।