শিরোনাম :
মুঘল সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে — তথ্য মন্ত্রী। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্হান পরিবর্তন না করে পরের বার হরমুজ প্রণালী পার হতে চেষ্টা করা হলে বাংলাদেশী জাহাজ কে অস্ত্রের ভাষায় জবাবা দেয়া হবে—–ইরান নৌবাহিনী। আমিরগঞ্জ (রায়পুরা,নরসিংদী) রেল স্টেশনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান-পাট উচ্ছেদের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিলের আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে ‘রোডস এন্ড হাইয়ের কড়া’নোটিশ। নরসিংদীতে সিএনজি যাত্রীকে নামিয়ে কু*পিয়ে হ*ত্যা। ইসলামী ব্যাংক দখলে নিতে রাজধানীতে এস আলম গ্রুপের শো-ডাউন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

নারীর ক্ষমতায়নে নরসিংদির প্রশাসনিক অবকাঠামো।

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মাহবুবুর রহমান খান:
নরসিংদী জেলা প্রশাসনে এখন নারী কর্মকর্তাদের সরব উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।বৈশ্বিক দৃষ্টিতে এটাকে women Empowerment এর একটা ইতিবাচক দিকও বলা যেতে পারে। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে নারীরা পুরুষের তুলনায় কোন অংশে পিছিয়ে নয়।মেধা,প্রজ্ঞা,মননে,চিন্তা- চেতনায়,চিকিৎসা বিজ্ঞানে,রাষ্ট্র্র পরিচালনায়,আধুনিক তথ্য প্রযুক্তিজ্ঞানে পুরুষের পাশাপাশি সর্বক্ষেত্রে প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবেলায় নারী সমানতালে এগিয়ে। শুধু ঘর দুয়ার গোছানো,রান্না-বান্না, সন্তান উৎপাদনের বিনোদন সামগ্রী হিসাবে নারী আজ পুরুষ শাসিত সমাজে গৃহবন্দী নয়।বর্তমান আধুনিক তথ্য প্রয়ুক্তির যুগে তারা রান্নাঘর ছাড়িয়ে নিউক্লিয়ার সেক্টর (পারমাণবিক গবেষণা কেন্দ্র)রকেট চালিয়ে চাঁদের দেশেও পাড়ি জমিয়েছে।স্কুল-কলেজের রেজাল্টে(এসএসসি -এইচএসসি)বুয়েট,চুয়েট,কুয়েট,ঢাবি,জাবি,রারি,খুবি,চবি,ডামেক,চমেক এর ভর্তি পরীক্ষাতেও নারী শিক্ষার্থী এগ্রিয়ে।সর্বক্ষেত্রে নারীর গণজাগরণ ঈর্ষণীয়।নারীকে ছোট করে অবহেলার চোখে দেখার দিন শেষ। কবি নজরুলের ভাষায়, “কোন কালে একা হয়নিক জয়,পুরুষের তরবারি,প্রেরণা দিয়েছে শক্তি যুগিয়েছে বিজয়ী লক্ষী নারী।” অথবা এ “বিশ্বে যা সৃষ্টি চির কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” আজ তারই ধারাবাহিকতায় নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, স্থানীয় সরকার উপপরিচালক শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিরা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, নরসিংদী কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার মুন্নী ইসলাম, সহকারী কমিশনার সামিনা চৌধুরী ও রিজওয়ানা হাসিব, সদর এসিল্যান্ড সিনথিয়া হোসেন, রায়পুরা এসিল্যান্ড মুনমুন পাল, জেলা ক্রীড়া অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অসংখ্য নারী কর্মকর্তা রয়েছে। তারা কোন মামা-চাচার তদ্বিরে এই পদে আসীন হননি প্রতিয়োগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েই এই প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছেন।নরসিংদী জেলার প্রায় ৩০ লক্ষ নারী- পুরুষের কাছে এই পদোন্নতি একটি রোল মডেল হয়ে থাকবে।
আশা করি এই নারী কর্মকর্তাদের কাছ থেকে সমগ্র নরসিংদী বাসীর নাগরিক পরিষেবা নিশ্চিত হবে,সকল অনিয়ম দুর্নীতি রোধকল্পে এই নারী কর্মকর্তাগণ নরসিংদীতে একটি স্বচ্ছ জবাবদিহি মূলক প্রশাসনিক ব্যবস্হা বিনির্মান করবেন এমনটিই প্রত্যাশা জেলাবাসীর।
প্রতিবেদক-
সম্পাদক-প্রকাশক
দৈনিক জনতার দেশ।
ছবি ও তথ্যঋণ:
মনজিল এ মিল্লাত
সম্পাদক,দৈনিক আজকের খোঁজখবর, নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category