• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
পরীমনি প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম! বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকেই! পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা! রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২! রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন! খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী! স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল! ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে! নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম নেত্রকোণার দুই শিক্ষার্থী”

নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন!

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার খাইরুল শেখ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এদিকে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর ছেলে খাইরুলের সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ সময় খাইরুলের স্ত্রী ও তার মা আফসার শেখকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে কী কারণে তিনি বাবাকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযুক্ত খাইরুল পলাতক থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category