• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকেই! পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা! রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২! রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন! খুলনাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী! স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল! ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে! নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম নেত্রকোণার দুই শিক্ষার্থী” ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন!

গত মাসে রিভিউ নিয়ে হ্যাটট্রিক, এবার রিভিউতেই কপাল পুড়লো হাসান মাহমুদের!

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ
গত মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে এই কীর্তি গড়েছিলেন তিনি। শুক্রবার সিলেটে হতে পারতো আরেকটি হ্যাটট্রিক, তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না।
টানা তিন বলে তিনটি উইকেটই পেয়েছিলেন। আম্পায়ার আউটও দিয়েছিলেন। কিন্তু রিভিউ হ্যাটট্রিক হতে দিলো না। অথচ গত মাসেই রিভিউ নিয়েই হ্যাটট্রিক পূরণ করেছিলেন হাসান।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে এক ওভারেই জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ। আগের দিনের সেঞ্চুরিয়ন আমির জাঙ্গুকে দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেছেন হাসান। ঠিক পরের বলে আরেকটি সাপের মতো ইনসুইংয়ে আউট করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজকে। এবার অবশ্য উইকেটের পিছনে লিটনের সাহায্য লেগেছে।
ঠিক পরের বলেই জশুয়া বিশপকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তাসকিন। তাতে হ্যাটট্রিকের উল্লাসেও মাতেন হাসান। তাকে ঘিরে উল্লাস শুরু করে দলের বাকিরা। তবে রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল করেন। বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করে।
হাসান অবশ্য গত মাসেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। আবুধাবি টেস্টে আফগানিস্তানের ইনিংসে ৮৩তম ওভারে হ্যাটট্রিকটি করেন হাসান মাহমুদ। সেটায় অবশ্য রিভিউ নিয়েই হ্যাটট্রিক হয়েছিল তার। ইসমত আলমকে বোল্ড ও কায়েস আহমেদকে লিটন কুমার দাসের ক্যাচ বানান হাসান। দুটির কোনোটিতেই রিভিউয়ের প্রয়োজন হয়নি।
হ্যাটট্রিক বলে হয় নাটক। আফগান ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটে লেগে বল জমা পড়ে লিটনের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটা নাকচ করে দেন।
তখন রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে আর আঘাত হানতো অফস্টাম্পে। এলবিডব্লিউ জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মাতেন হাসান মাহমুদ।
এবার সেই রিভিউই হ্যাটট্রিক হতে দেয়নি। এবারও প্রথম উইকেট বোল্ড, পরেরটি লিটনের ক্যাচ। তৃতীয়টি আম্পায়ার আউট দিয়ে দিলেও ব্যাটার রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছে। ফলে এটি আউট নয়।

তথ্য:বিভিন্ন গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category