• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা! ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা! চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল! ৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড! কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ! আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে! মিরপুরে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ! যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব! রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় ঘুস নেওয়ার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ! নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা!

ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

(নীলফামারী) প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ (সিজন-২)। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ ফুটবল মাঠে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ে স্থানীয় প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার ১০টি ইভেন্ট হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। ছেলে ও মেয়েদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে। উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে চার ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য সনদপত্র, মেডেল ও ট্রফির পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বাসসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার কিশোর-কিশোরী অনলাইনে নিবন্ধন করেছে। প্রথম আসরের আটটি ইভেন্টের সঙ্গে এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় প্রতিযোগিতার পরিধি বেড়ে ১০টি ইভেন্টে দাঁড়িয়েছে।

ডিমলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) সহকারী প্রোগ্রামার মোঃ শাহ্‌নুর আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব তারিকুল ইসলাম খান (সোহাগ)।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণার পর ডিমলায় উপস্থিত অতিথি ও প্রশাসনের কর্মকর্তারা বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয় পর্যায়ে আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করেন। পরে ডিমলা সদর ইউনিয়ন একাদশ ও ঝুনাগাছ চাপানি একাদশের মধ্যকার ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠপর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বর্তমান সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে তাদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগ সফল করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category