• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
রাষ্ট্রীয় প্রটোকল বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স! সাইবার হামলার কবলে এবার বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স! বিশ্বখ্যাত ফুটবলার এমবাপ্পে ও তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ এবং লা লীগাকে যেভাবে বিপদে ফেলে দিল একটি ভাইরাল মিম ট্রেন্ড! ১০০০গোলের স্বপ্ন পূরণে যে বার্তা দিলেন রোনালদো” সদ্য খু**ন হওয়া বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির বন্ধু দীপ এর প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড! ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১! যৌবনের শেষ প্রান্তে বার্ধক্য কে মেনে নিতে পারেনি সুচিত্রা সেন! শীতকালীন শাক-সব্জিতে বাজার ভরপুর,মূল্য কমছেনা বিন্দু পরিমাণ! চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা! ইসরায়েলি সেনাবাহিনীর একজন মেজর নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতাকে সহ্য করতে না পেরে চাকুরী ছেড়ে দিয়ে নিজ দেশ পোল্যান্ডে পাড়ি জমিয়েছেন!

১০০০গোলের স্বপ্ন পূরণে যে বার্তা দিলেন রোনালদো”

Reporter Name
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ক্রাীড়া ডেস্ক|জনতার দেশঃ
১০০০ গোলের যে লক্ষ্য নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো নেমেছেন, সে পথে দুরন্ত গতিতে ছুটে চলেছেন তিনি। সৌদি প্রো লিগে গত রাতে করেছেন হ্যাটট্রিক। এখন মাইলফলক অর্জন করা থেকে মাত্র গোল দূরে পর্তুগিজ ফরোয়ার্ড।
রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলের উড়ন্ত জয় পেয়েছে আল নাসর। রোনালদোর হ্যাটট্রিক তো বটেই, আরও স্পষ্ট করে বলতে গেলে এমন অসাধারণ জয়ের অবদান পর্তুগালের ফুটবলারদের। আরেক পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স কোনো গোল করতে না পারলেও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন।
আল নাসরের জয়, নিজের গোল—সব মিলিয়ে এমন অসাধারণ রাতের পর রোনালদো পোস্ট না করে কি পারেন! ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘অসাধারণ জয়। দলের সবাই দুর্দান্ত খেলেছে। হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে।’
আল নাসর অবশ্য শুরুতে গোল হজম করে ফেলে গত রাতে। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেস গোল করে এগিয়ে দেন আল খুলুদকে। সমতায় ফিরতে আল নাসরের লেগেছে ৮ মিনিটে। ২৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির স্ট্রাইকার আনহেলো গ্যাবরিয়েল। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরে আল খুলুদ। দোমিঙ্গেসের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আন্তোয়েন এসোম্বা।
দ্বিতীয়ার্ধটা পুরোটা রোনালদোর। হ্যাটট্রিক করার পথে নিজের প্রথম গোলটা করেন ৬৬ মিনিটে। পরবর্তীতে ৭২, ৮২ মিনিটে দুই গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। হ্যাটট্রিক করার পথে রোনালদো প্রথম দুই গোলেন ফেলিক্সের অ্যাসিস্টে। ৮২ মিনিটে রোনালদোকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সাদিও মানে। তাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে গোলসংখ্যা হয়ে গেল ৯৮৫।
ম্যাচে শেষ বাঁশি বাজা যখন সময়ের ব্যাপার মাত্র, তখন ব্যবধান কমায় আল খুলুদ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোলটি করেন দোমিঙ্গেস। ৫-৩ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আল নাসর। ২০২৬-২৭ সৌদি প্রো লিগে ১১ ম্যাচে ৯ জয়, ১ হার ও ১ ড্রয়ে এখন রোনালদোর দলের পয়েন্ট ২৮। সবার ওপরে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ২৮ হলেও তারা এগিয়ে গোল ব্যবধানে। আল কাদসিয়া খেলেছে ১২ ম্যাচ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আল হিলাল।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category