• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
সরকার পাট শিল্প কে পুনরুজ্জীবিত করতে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব! শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামীকাল (রোববার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী! জীবনযাত্রার ব্যয়, গণসেবা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর ক্ষোভ থেকে শুরু হওয়া সর্বশেষ দেশব্যাপী বিক্ষোভে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন! রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র! বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুতে পুলিশের রিমান্ডে নতুন তথ্য দিলেন বন্ধু দীপ! অর্থহীন, বাজনা নির্ভর ব্যান্ড সংগীতের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের কালজয়ী বাংলা গান! আজ ৩১ অক্টোবর এইচ এস সি২০২৬ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে! বিমান বাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াতেই কি জীবন দিতে হলো ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি কে? আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা! নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন বাছাইয়ে অব্যবস্থাপনা, তদন্ত চান স্থানীয় নেতারা!

নরসিংদীতে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকসহ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শহরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় এসআরবি-১১-এর ডগ স্কোয়াড। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।

সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যে পরিচালিত এই অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তথ্যসূত্রঃ

এসআরবি-১১ এর সিপিএসসি নরসিংদীর প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category