• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার! পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি! শো-বিজ অঙ্গনে কি সফল হতে পারবে নাজিফা তুষি?পাতার আড়ালে তার মুখাবয়ব লুকিয়ে রাখার রহস্য কি? গ্রামীন জনপদ আর সেই চিরচেনা হাট-বাজার! ! কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস। বলিউড অভিনেত্রী ‘ কৃতি শ্যানন’ এর রূপচর্চার রহস্য” ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ! স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়াতে আহ্বান জুবাইদা রহমানের! মহিপুরের খাজুরা বেসরকারি প্রা: বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন! বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে চলছে কানাঘুষাঃতামিমের জরুরী সভায় ৫ সিনিয়র ক্রিকেটারের মধ্যে কী কথা হলো?

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুরনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category