• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
শো-বিজ অঙ্গনে কি সফল হতে পারবে নাজিফা তুষি?পাতার আড়ালে তার মুখাবয়ব লুকিয়ে রাখার রহস্য কি? গ্রামীন জনপদ আর সেই চিরচেনা হাট-বাজার! ! কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস। বলিউড অভিনেত্রী ‘ কৃতি শ্যানন’ এর রূপচর্চার রহস্য” ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ! স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়াতে আহ্বান জুবাইদা রহমানের! মহিপুরের খাজুরা বেসরকারি প্রা: বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন! বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে চলছে কানাঘুষাঃতামিমের জরুরী সভায় ৫ সিনিয়র ক্রিকেটারের মধ্যে কী কথা হলো? নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! সাউদিয়ানদের বিলাসী খাবার বনাম ফিলিস্তিনের ক্ষুধার্থ শিশু!

শো-বিজ অঙ্গনে কি সফল হতে পারবে নাজিফা তুষি?পাতার আড়ালে তার মুখাবয়ব লুকিয়ে রাখার রহস্য কি?

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

 

পরনে শাড়ি, খোলা চুল, মুখে হালকা সাজ। দুই হাতে একটি পাতা ধরে ঢেকে রেখেছেন মুখ। রহস্যের সঙ্গে তার সম্পর্ক অবশ্য বেশ পুরনো। সিনেমার পর্দায় তাকে রহস্যময়ী রূপে দেখা গেছে বারবার।
এবার ফেসবুকের দেয়ালে যে ছবি দিলেন তিনি, তাতে পাতা দিয়ে মুখটা ঢেকেছেন বটে। তবে ভক্তরা তার চোখ দেখেও চিনে নিচ্ছেন। তিনি নাজিফা তুষি। সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
তাতে দেখা গেল, এটি একটি হালকা ফেব্রিকের শাড়ি পরেছেন তুষি, যাতে কালো, বাদামী ও ধূসর রঙের শেডে বিভিন্ন ফ্লোরাল এবং নেচার-ইনস্পায়ার্ড প্রিন্ট রয়েছে। শাড়ির পাড়ে রয়েছে সূক্ষ্ম এবং আকর্ষণীয় নকশা। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন সাদা স্ট্রাইপ সবুজ রঙের ব্লাউজ। হাতেও রয়েছে গাঢ় সবুজ চুড়ি।
ছবিগুলো তুলেছেন কোনো উদ্যানে। গাছের ছায়ায়, ফুলেদের স্পর্শে। প্রকৃতির কোলে গিয়ে তিনিও যেন প্রকৃতির সঙ্গেই মিশে গেছেন। পোস্টের ক্যাপশনে তুষি লিখেছেন, ‘চিরহরিৎ বৃক্ষ।’
এমন রূপে তুষিকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুসারীরাও। একজন লিখেছেন, ‘কী চমৎকার নারী’; আরেকজন লিখেছেন, ‘কী স্নিগ্ধ’; আবার কেউ মন্তব্য করেছেন, ‘অনবদ্য তুমি’। তুষি অবশ্য কারো মন্তব্যেই সাড়া দেননি।
বলা বাহুল্য, ঢাকার চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে সুন্দর সময় পার করছেন তুষি। এ বছরেই মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দিয়ে বাজিমাত করেছেন। আবার রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এও তার অভিনয় নিয়ে চর্চা চলছে এখনো। এছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও আছেন তিনি, সেটা ঘিরেও দর্শকের মাঝে দারুণ আগ্রহ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category