• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
চিকিৎসক-টেকনিশিয়ান-জনবল সংকটে ধুঁকছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! কুয়াকাটা পর্যটন কার্নিভালে ৬ কিলোমিটার বীচ ম্যারাথন ও পিঠা উৎসব! মা -বাবা,ফেলে রেখে চলে যায়ঃ নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন,নরসিংদী  জেলা প্রশাসক! সেরা লেখক সম্মাননা পেলেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ! পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশ কতটুকু এগিয়ে? দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে অপরাধ বেড়েছে–মোস্তফিজুর রহমান ইরান,চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি!  কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি উদ্ধার! আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে আমাদের বই পড়ার অভ্যাস ক্রমেই হারিয়ে যাচ্ছে! সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে মানসিক প্রশান্তি এনে দিতে পারে ‘ ডিজিটাল ডিটক্স’!

পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ম*রদেহ উদ্ধার!

Reporter Name
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির কপালে কোপের চিহ্ন রয়েছে। পেট কাটা ও ভুঁড়ি বের হওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরে ইট বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা ভিড় করেন।

স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে মারা হতে পারে । মরদেহটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলে তিনি জানান। লাশটির পেট কাটা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category