• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

সাঁথিয়ায় নেশাখোর ছেলেকে পুলিশে ধরিয়ে দিল ভুক্তভোগী মা।

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়ায় নেশাখোর ছেলে আব্দুর রাজ্জাকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া ফকির পাড়া গ্রামে। আব্দুর রাজ্জাক (৩০) সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেজ ছেলে। আব্দুর রাজ্জক দীর্ঘদিন ধরে মাধক সেবন ও বিক্রির সাথে জড়িত।
অভিযোক সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদকসেবন ও মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। ইদানিং সে মাদক সেবনের টাকা না পেলে তার স্ত্রী এবং মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করে। তার মাকে সে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মা মোনোয়ারা খাতুন এদিক সেদিক বুঝতে না পেরে পারিবারিকভাবে সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থানা পুলিশেকে লিখিত অভিযোগ দেন ।

তার মা মোনোয়ারা খাতুনের অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাকে আটক করে পুলিশ।

রবিবার (০৫ জুলাই ) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফকিরপাড়াগ্রামের মৃত: আব্দুল রহমান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সী কে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ০১ বছরের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারায় আরো ০১ মাসের জেল সর্বমোট ০১ বছর ০১ মাসের জেল প্রদান করা হয়েছে।

এবং পরে নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের : ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহ কে মাদক সেবনের অপরাধে ০৩ মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারায় আরো ০১ মাসের জেল সর্বমোট ০৪ মাসের জেল প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আসামি আব্দুর রাজ্জাকের মায়ের অভিযোগ এর ভিত্তিতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের রায় শেষে তাদেরকে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম এ হাই
সাঁথিয়া পাবনা
০৫-৭-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category