• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন! হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র মিরপুর! পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগঃ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক! টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর!

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা তুঙ্গে।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

শাফায়েত হোসেন|স্টাফ রিপোর্টার:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন এখন রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে আলোচনা ও সমালোচনা দেখা যায়। সে সময় সংবিধান সংশোধন কিংবা রাষ্ট্রপতির পদ নিয়ে নানা আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো সাংবিধানিক পরিবর্তন হয়নি।
সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ আরও কয়েকজনের নামও বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category