• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
রায়পুরা  থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন! নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক! বক্ষব্যাধি হাসপাতাল উন্নয়ন কাজে যত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ! ৫ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহ বিভাগ সাংবাদিকরা! পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত! কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার! সোনাম কাপুর ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটে পোশাকী ছবিতে কাকে শ্রদ্ধা নিবেদন করলেন? গুণগত মান বিচারে ভাল স্টরি হলে চলচ্চিত্র জগতে শাকিব খান ছাড়া ও সফলতা সম্ভব! কুয়াকাটায় হোটেল ইস্তানবুল’র নির্মাণ কাজ বন্ধ করে দিলো প্রশাসন! রাজধানীর পরিবেশ দূষণ চিত্র!

রায়পুরা  থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন!

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রায়পুরা প্রতিনিধিঃ

অদ্য ২৮/১০/২০২৬ খ্রি. বুধবার ১১.০০ ঘটিকায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ  বিন মনসুর রায়পুরা থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। রায়পুরা থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান।

এ সময় থানা পুলিশের একটি চৌকস দল সার্কেল মহোদয়কে সালাম প্রদর্শন করে। পরবর্তীতে তিনি থানার বিভিন্ন রেজিস্টার-পত্রাদি, হাজতখানা, ফোর্সের ব্যারাকসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রায়পুরা থানার অফিসার ইনচার্জ  মোঃ মজিবুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত)  টিএম ফরিদুল আলমসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category