শিরোনাম :
ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা। টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ।
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মসজিদ, মন্দির বা যেকোনো উপাসনালয়ে দোয়া মাহফিলের নামে কিংবা ওয়াজ মাহফিলে নির্বাচনী বক্তব্য ও প্রচারণা চালালে কঠোর আইনগত ব্যবস্থা: জেলা নির্বাচন অফিসার।

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কেন্দুয়া থেকে মনিরুল ইসলাম আকন্দ ( সোহেল):

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মসজিদ, মন্দির বা যেকোনো উপাসনালয়ে দোয়া মাহফিলের নামে কিংবা ওয়াজ মাহফিলে নির্বাচনী বক্তব্য ও প্রচারণা চালালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনী আচরণবিধিমালা প্রতিপালন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা নির্বাচন অফিসার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় স্থান ও ধর্মীয় অনুষ্ঠানে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য, প্রচারণা কিংবা প্রভাব বিস্তারের সুযোগ নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও জানানো হয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে সকল প্রার্থী, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নির অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মোঃ ওয়াহিদুজ্জামান।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category