• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

মধ্যপ্রাচ্য পুরোটাই দখলে নিতে চায় ইসরাইল, গোয়েন্দা তথ্য ফাঁস করলেন জোনাথন পোলার্ড।

Reporter Name
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ছবিতে প্রদর্শিত লোকটির নাম জোনাথান পোলার্ড। সাবেক ইসরায়েলি স্পাই। সম্প্রতি এক পডকাস্টে সে দাবি করেছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক এবং মিসর।

জোনাথান পোলার্ড আমেরিকান ইহুদি। কিন্তু ইসরায়েলের হয়ে খোদ আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯৮৪ সালে তাকে আটক করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী ২০১৫ সালে ৩০ বছর জেল খাটার পর সে মুক্তি লাভ করে।

জেলে থাকা অবস্থাতেই পোলার্ড ইসরায়েলি নাগরিকত্ব গ্রহণ করেছিল। মুক্তি পাওয়ার পর সে আমেরিকা ছেড়ে ইসরায়েলে পাড়ি জমায়। ইসরায়েল তাকে রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানায়।

ইসরায়েলে যাওয়ার পর তার সাথে ইতামার বেন গভিরসহ উগ্র জায়নিস্ট রাজনীতিবিদদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে সে নিজেও ইসরায়েলের পার্লামেন্ট (কেনেসেট) নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি এক পডকাস্টে সে দাবি করেছে, ইসরায়েলের লক্ষ্য শুধুমাত্র ফিলিস্তিন না, বরং বিশাল বিস্তৃত মধ্যপ্রাচ্য।

সে জানায়, মধ্যপ্রাচ্যে শীঘ্রই একটা বড় ঝড় আসছে। ইরানের পরেই ইসরায়েলকে নতুন যুদ্ধ শুরু করতে হবে। এবং এক্ষেত্রে ইসরায়েলের টার্গেট হতে পারে তুরস্ক এবং মিসর।

সে জানায়, ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। সেই সাথে হামাস এবং হেজবুল্লাহকেও। পরবর্তী যুদ্ধের আগেই এই চ্যাপ্টারগুলো পুরোপুরি ক্লোজ করে দিতে হবে। কারণ তুরস্কের সাথে যুদ্ধ ইরানের মতো সহজ হবে না।
তথ্য সূত্র ও ছবি : সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category