• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক ১

Reporter Name
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

  • মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র‍্যাব-৬-এর অস্থায়ী চেকপোস্টে অভিযানে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
রোববার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস. এম. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকার পথ হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, পরে রাজুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করলে তার পেটে ইয়াবা বহনের সত্যতা মিলেছে। চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতরে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা বেরিয়ে আসে।
র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬ জানায়, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category