• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন! কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত! নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭! রাজধানী ঢাকা শহরে জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হোস্টেল ভাঙচুর! মেধা বিকাশে পিছিয়ে পড়া আদিবাসী ‘তুরি’ জনগোষ্ঠীর যে দরিদ্র ছেলেটি আজ গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের বিচারক পদ মর্যাদায় অধিষ্ঠিত!

নাসিরনগরে ৫ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি টাটা পিকআপ ও তিনটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৩ঘটিকায় সরাইল- নাসিরনগর – লাখাই আঞ্চলিক মহাসড়ক নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর বাজারে আরটিএফ (কনফেকশনারি দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তিলপাড়া এলাকায় ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীঘর বাজারে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর দিক থেকে আসা একটি টাটা পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপটি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আবুল হোসেন (২৬) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই (লক্ষীপুর) এলাকার আব্দুল লতিফের ছেলে মোঃ রাশেদ মিয়া (৩০)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category